চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় নিহত জিয়াউর রহমানের স্ত্রী কর্তৃক হত্যা মামলা দায়ের 

প্রকাশ: ২০১৮-১০-১৪ ২৩:৫৮:৫০ || আপডেট: ২০১৮-১০-১৪ ২৩:৫৮:৫০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার দক্ষিণ জিরি খালের পাশ থেকে জিয়াউর রহমান (৩৫) নামে উদ্ধারকৃত লাশের স্ত্রী জাহানারা বেগম কর্তৃক পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার এজাহার নামীয় আসামী হিসেবে পুলিশ কর্তৃক ধৃত রেজাউল করিম (৪৫), নূর সৈয়দ (৪০), রাজিয়া বেগম (৩০), নাজমা বেগম (২৫), হোসনে আরা বেগম (২৬) কে আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা মো. খালিদ জানান।

জানা যায়, গত শনিবার সকাল ৯ টার দিকে জিরি ইউনিয়নের মহিরা খালের দক্ষিণ পাশের ড্রেন থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। এ মামলার বাদী জাহানারা বেগম জানান, গত ৯ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় নিহত তার স্বামী জিয়াউর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। ঘটনার ৪ দিন পর পাশ্ববর্তী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জিয়াউর রহমান জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ জিরি গ্রামের মো. আবু ছৈয়দের পুত্র।

গত শনিবার রাতে পটিয়া থানায় তার স্ত্রী এ সংক্রান্তে এজাহার দেন। এতে এজাহার নামীয় ১২ জন সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করা হয়। এজাহারে এ আসামীদের বিরুদ্ধে তার স্বামীকে হত্যার অভিযোগ আনা হয়। বর্তমানে পুলিশ এ মামলায় ৫ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তদন্তকারী কর্মকর্তা মো. খালিদ বলেন, এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। ইতিমধ্যে ধৃত এজাহার নামীয় ৫ আসামীর কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সত্তে¡ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এব্যাপারে তিনি ২/১ দিনের মধ্যেই আদালতে আবেদন করবেন বলে জানান।

এব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার জানান, নিহত জিয়াউর রহমানের হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে। প্রয়োজনে ধৃত আসামীদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ঘটনার ক্ল্যু উদ্ধার করা হবে। তবে নিহত জিয়াউর রহমানের সাথে পাশ্ববর্তী চাচা ও চাচাতো ভাইদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে বলে তিনি জানান। পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ জানান, সুষ্টু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি অপরাধী যেই হোক ছাড় পাবে না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *