চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ভোটের সময় আমার জন্য সবার দুয়ার খোলা রাখবেন: ড. হাছান মাহমুদ 

প্রকাশ: ২০১৮-১০-১৪ ০০:২৪:৩০ || আপডেট: ২০১৮-১০-১৪ ০০:২৪:৩০

রাঙ্গুনিয়া প্রতিনিধি: 

ইসলাম নারী জাতিকে বিশেষ মর্যাদা দিয়েছে। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এক তৃতীংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রেখেছেন। নারীদের জন্য স্বামী পরিত্যক্ত ভাতা ও মাতৃত্বকালীন ভাতা চালু করেছে আওয়ামীলীগ সরকার। প্রাথমিক বিদ্যালয়ে ৭০ ভাগ নারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ১ কোটি ৩০ লাখ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইলে টাকা পৌঁছে যা”েছ। এসব হয়েছে আওয়ামীলীগ সরকারের সময়। কে কোন দল করে আমি দেখিনি। আমার জন্য সবার দুয়ার সব সময় খোলা ছিল। ভোটের সময় আমার জন্য সবার দুয়ার খোলা রাখবেন। গতকাল শনিবার(১৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালা নগর ইউনিয়নের আলম শাহ পাড়া হযরত খাদিজা বালিকা(রা:) মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মীর গোলাম মোস্তফা বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, লালা নগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আলম শাহ পাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর, হযরত খাদিজা বালিকা মাদরাসার সুপার মাওলানা তৌহিদুল আনোয়ার নিজামী প্রমুখ। লালা নগর ইউনিয়নে ৩ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মানকাজ উদ্বোধনসহ বিভিন্ন প্রকল্পের ৪০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন ড. হাছান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *