চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা

প্রকাশ: ২০১৮-১০-১৪ ০১:১১:৩৪ || আপডেট: ২০১৮-১০-১৪ ০১:১১:৩৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা , আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, কোদালা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল জব্বার, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক,এওয়াকের সিবিআইডি অফিসার জিয়াউর রহমান, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *