অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৪ ১৭:০৫:৩৯ || আপডেট: ২০১৮-১০-১৪ ১৭:০৫:৩৯
বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের মহিয়সী নারী, বিশিষ্ট শিক্ষাবিদ জ্যোর্তিময়ী বড়ুয়া প্রকাশ পাখি মাষ্টার এর শেষকৃত্যানুষ্টান ১৪ অক্টোবর শাকপুরা ধর্মানন্দ বিহার প্রাঙ্গনে উপ-সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।
ভদন্ত বোধিমিত্র মহাথের ও সংস্কৃতিকর্মী রাজিব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টিত এ সভায় অনিত্য দেশনা করেন – ভদন্ত বসুমিত্র মহাস্থবির, সুনন্দ মহাস্থবির, শীলভদ্র মহাস্হবির, ড. সংঘপ্রিয় মহাস্হবির, বিপস্বসী মহাস্থবির,অায়ুপাল মহাস্থবির, শাসনপ্রিয় মহাস্থবির। প্রবীন উপাসক অমরকেতু বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনায় শ্রদ্ধানিবেদন করেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি ডা: কাজল কান্তি বড়ুয়া, সাধারন সম্পাদক জিনতোষ বড়ুয়া পল্টু, ডাঃ মৃণাল কান্তি বড়ুয়া, মিলন বড়ুয়া বিএস-সি,ডা: দেবদাশ মুৎসুদ্দি, লেখক স্বপন বড়ুয়া, ব্যাংকার সুনীল কান্তি বড়ুয়া, রাসবিহারী বড়ুয়া,শিক্ষক সুমেধ তাপস বড়ুয়া, মৃদুল বড়ুয়া,শিক্ষক উজ্বল মুৎসুদ্দি, বৌদ্ধবার্তা সম্পাদক অধীর বড়ুয়া প্রমুখ।
পরে মরনোত্তর দেহদানে অঙ্গিকারের ফলে তাঁর মরদেহ সন্ধানী ও ইউএসটিএস হাসপাতালে হস্থান্তর করা হয়।
উল্লেখ্য: গত১৪ অক্টোবর দুপুর ১ টায় বার্ধক্য জনিত রোগে অাক্রান্ত হয়ে নগরীর একমাত্র মেয়ের বাসায় ঝর্ণা বড়ুয়ার বাসায় ৮৯ বছর বয়সে পরলোক গমন করেন।