নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-১৫ ২১:১০:৪১ || আপডেট: ২০১৮-১০-১৫ ২১:১০:৪১
চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর ওমান আগমন উপলক্ষে জালান বানি বোয়ালী শাখা আ.লীগ এর পক্ষে এক সংবর্ধনার আয়োজন করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালান বানি বোয়ালী আ.লীগ সভাপতি নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোহাছান আ.লীগ শাখার সভাপতি মোরশেদুল আলম, বিশিষ্ঠ ব্যবসায়ী খায়রুল বশর।
সাধারণ সম্পাদক হাসানুল হক’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপদেষ্ঠা মোঃ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কামরুল ইসলামসহ প্রবাসী আ.লীগ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্যানের মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রবাসী আ.লীগ নেতৃবৃন্দকে দেশে গিয়ে নৌকা মার্কা তথা বাংলাদেশ আ.লীগ কে পুনরায় নির্বাচিত করতে নৌকার বিজয়ের পক্ষে কাজ করার আহবান করেন।
সভাপতির বক্তব্যে নুরুল আমিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের প্রায় সবকটি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য সবাইকে অনুরোধ করেন। ওমান তুর্কি হোটেলে নৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।