চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

গুইমারায় আগুন দিয়ে স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ: ২০১৮-১০-১৫ ১৬:৫২:১২ || আপডেট: ২০১৮-১০-১৫ ১৬:৫২:১২

খাগড়াছড়ি,প্রতিনিধি॥

খাগড়াছড়ির গুইমারায় যৌতুকের জন্য আগুন দিয়ে স্ত্রী সালমা আক্তারকে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত স্বামী মিজানুর রহমান (২৬) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানসহ মামলার অন্যান্য আসামীরাও উপস্থিত ছিলেন।

মৃত্যুর আগে নিহত সালমার জবানবন্দী ও ৬ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩ এর ১১ এর (ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করে। মামলার অন্য ৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেয়।

মামলার বাদি ও সালমার ভাই মো: নুরুজ্জামান মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে ন্যায় বিচার পেয়েছেন বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে যৌতুকের দাবিতে গায়ে পেট্রোল ঢেলে গৃহবধূ সালামা আক্তারকে (২১) দগ্ধ করে স্বামী মিজানুর রহমান। দীর্ঘ ৫ মাস খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসা নিয়ে দগ্ধের ক্ষতে আক্রান্ত হয়ে ২০১৫ সালের ২৯ মে রাতে খাগড়াছড়ির গুইমারার পৈত্রিক বাড়িতে মারা যায় সালমা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *