আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৫ ০০:০৩:২৯ || আপডেট: ২০১৮-১০-১৫ ০০:০৩:২৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় শারদীয় দুর্গোৎসবে পৌরসভার মন্ডপগুলোতে পৌরসভার পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক চেতনায় পটিয়াকে এগিয়ে নিতে পৌর কর্তৃপক্ষ আন্তরিক ভূমিকা পালন করে আসছে। সব ধর্মের মানুষের কল্যাণে পৌর কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছেন। তিনি যেকোনো মূল্যে পটিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার এ প্রত্যয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা আগামীতেও অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
পৌর কাউন্সিলর আলহাজ্ব মো. আবু ছৈয়দের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য্য, পৌরসভার সচিব মো. মহসিন, অধ্যাপক অজিত মিত্র, কাউন্সিলর বুলবুল আকতার, কাউন্সিলর ইয়াছমিন আকতার, কাউন্সিলর ফেরদৌস বেগম, পৌর পূজা পরিষদ সভাপতি বিশ্বজিৎ দাশ, সাধারণ সম্পাদক প্রণব দাশ প্রমুখ। পরে তিনি পৌরসভার সকল মন্ডপে অনুদান বিতরণ করেন এবং পবিত্রতার মাধ্যমে পূজা উদযাপনে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।