চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নির্দেশে হাজার কোটি টাকা উন্নয়ন কাজ করছি :অাবদুচ ছালাম

প্রকাশ: ২০১৮-১০-১৫ ২২:০২:০১ || আপডেট: ২০১৮-১০-১৫ ২২:০৪:১২

অধীর বড়ুয়া,বোয়ালখালীঃ

সিডিএ চেয়ারম্যান অাবদুচ  ছালাম বলেন, কালুরঘাটে সড়ক কাম রেল সেতুও হবে। এর জন্য আবদুচ ছালামকে এমপি হতে হবে না। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন এ ব্যাপারে, এতে আপনারা আস্থা রাখুন।  এছাড়া এমপি-মন্ত্রী না হয়েও প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পেয়ে চট্টগ্রামে ২০হাজার কোটি টাকার কাজ করেছি, এতে ২০টাকারও দুর্নীতি হয়নি। কাজের জন্য শুধু আন্তরিকতার প্রয়োজন।

১৫ অক্টোবর সোমবার দুপুরে বোয়ালখালী উপজেলার একটি কমিউিনিটি সেন্টারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নগর আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবদুচ ছালাম এ কথা বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার আহবায়ক পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সদস্য সচিব অমিত লালার সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ নুরু, নাজিম উদ্দিন চৌধুরী, এসএম আনোয়ার মির্জা, মো, ফারুখ, অজয় সেন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, মুরাদ চৌধুরী, খালেদ খান, হাজী আবুল হাসেম, সৈয়দ মমিনুল হক, এডভোকেট শিবু মজুমদার, জসিম উদ্দিন, নাসির উদ্দিন, মো. জাবের, মো. ওসমান, বোয়ালখালী পূজা পরিষদের সদস্য কমল সরকার, সজল চৌধুরী, শ্যামল মজুমদার, স্বপন শীল, অজিত বিশ্বাস, শ্যামল দেব সবুজ, পিংকু কর, নবজিত চৌধুরী রানা, মিন্টু সিকদার, বিধান মোহরের, সুবল দাশ, কুমকুম দাশ, নন্দিতা বসু, সূপর্ণা ভঞ্জ, অপু বৈদ্য, এসএম কানু সেন, অনিক চৌধুরী বাসু, রানু মজুমদার ও মিথুন চৌধুরী রণি। শেষে তিনি এ অনুদানের অর্থ পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *