চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুন্নাহার বেবি   

প্রকাশ: ২০১৮-১০-১৫ ১৬:১৬:৩৭ || আপডেট: ২০১৮-১০-১৫ ১৬:১৬:৩৭

 

 

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ীর মরহুম নেছার আহমদ চৌধুরীর সহধর্মিণী নারীনেত্রী মিসেস কামরুন্নাহার ( বেবী) ১০নং মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়।

এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাংসদ ড.নদভীর সহধর্মিণী নারীনেত্রী ও সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরীকে প্রাণঢালা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি কামরুন্নাহার বেবী  বলেন, বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে কামরুন্নাহার বেবী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল সদস্য,শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও এলাকাবাসীরা অনেক ধন্যবাদ জানিয়েছেন। খবর প্রেস বিজ্ঞপ্তি,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *