প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৫ ২১:৪৯:২৫ || আপডেট: ২০১৮-১০-১৫ ২১:৪৯:২৫
প্রদীপ শীল, রাউজান:
রাউজানের ২৩০ টি পূজা মন্ডপে দূর্গাপূজা শুরু হয়েছে।গতকাল ১৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় সদরস্থ সার্বজনীন শ্রী শ্রী রাস বিহারী ধাম কেন্দ্রীয় মন্দিরে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে রাউজানের ২৩০টি পূজার উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা।উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর পূজা কমিটির সভাপতি সাজু পালিত।উপস্তিত ছিলেন উপজেলা পূজা কমিটির সহ সভাপতি ডাক্তার সূজিত দত্ত,সাংবাদিক মীর আসলাম,সাংবাদিক প্রদীপ শীল, পৌর যুবলীগ নেতা আব্দুল লতিফ,অাবু ছালেক, পরাগ ধর তপু,মেম্বার মিটু শীল,মেম্বার শম্বু মজুমদার,অশোক পালিত,উজ্জল দাশ গুপ্ত, বিকাশ দাশ গুপ্ত, রুবেল দাশ গুপ্ত প্রমুখ।এতে প্রধান অতিথি শামীম হোসেন রেজা বলেন আমাদের শপথ নিতে হবে স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশে আর হবেনা।স্বাধীনতা বিরোধীদের গাড়িতে বাংলাদেশের পতাকা আর উড়তে দেওয়া হবেনা। তারা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে নেতৃত্ব শুণ্য করতে, কিন্তু তারা সফল হয়নি, মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশ আজ এগিয়ে যাচ্ছে।আজ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিনত হয়েছে। আমরা মুসলমা, হিন্দু,বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষ এক।এখানে কোন ভেদাভেদ নেই,আপনারা সুন্দর ভাবে পূজা পালন করবেন।তিনি রাত ১২ টার পর মাইক না-বাজানোর অনুরোধ জানান।তিনি বলেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি স্যারের শান্ত রাউজানকে কেউ অশান্ত করতে চাইলে কাউকে চার দেয়া হবেনা। অনুষ্টানের সভাপতি প্রিয়তোষ চৌধুরী বলেন, আপনারা আনন্দ করবেন তবে আনন্দ যেন নিরানন্দ না হয়। সেই দিকে খেয়াল রাখতে হবে।তিনি বলেন, আযানের সময় মাইক বন্ধ রাখতে হবে, সবাইকে রং চিটানো থেকে বিরত থাকতে হবে।,কোন ধরনের উশৃঙ্খলতা করা যাবেনা।তিনি বলেন মাননীয় এমপি মহোদয় পৌর এলাকা সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করবেন। আমাদের সকলের জন্য মাননীয় এমপি এবি এম ফজলে করিম চৌধুরী যে কষ্ট করে যাচ্ছেন সে কষ্টের প্রতিদান আগামি নির্বাচনে তাকে ভোট দিয়ে প্রমান করতে হবে, আমরা তার পক্ষেই ছিলাম এবং আছি।পরে প্রতিটি পূজা মন্ডপের কর্মকর্তাদের হাতে এবি এম ফজলে করিম চৌধুরী এমপি কর্তৃক সরকার প্রদত্ত অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা ও পূজা কমিটির নেতৃবৃন্দ।