চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রিক্সাচালক ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান

প্রকাশ: ২০১৮-১০-১৫ ২১:৫৫:১২ || আপডেট: ২০১৮-১০-১৫ ২১:৫৫:১২

প্রদীপ শীল, রাউজান:

১৬ বছরের এক কিশোর, নাম আল আমিন। পড়ে ওয়াজেদিয়া কামিল মাদরাসায়। ৮ম শ্রেণীর জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পারিবারিক অসুবিধার কারণে রাস্তায় নেমে পড়ে রিক্সা নিয়ে।

কিশোরের এমন পরিস্থিতি দৃষ্টিগোচর হয় সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর দায়িত্বশীল নেতৃবৃন্দের।

ছেলেটি আজ থেকে আর রিক্সা চালাবে না। তার পড়ালেখার ব্যয়ভার গ্রহণ করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

এ উপলক্ষে আজ বিকেলে সংগঠনের পক্ষ থেকে আংশিক অনুদান তুলে দেন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা। এ সময় উপস্থিত ছিলেন আল আকসা ট্রেডিং এর সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সালাহ্ উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, অর্থ সম্পাদক তারেক হাসান, দপ্তর সম্পাদক অর্জন বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *