আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-১৫ ০১:১২:০০ || আপডেট: ২০১৮-১০-১৫ ০১:১২:০০
যাপিত জীবনের শত ব্যস্ততায় হাঁপিয়ে উঠা সময় থেকে নিজেকে একটু রিফ্রেশম্যান্ট দেয়ার প্রত্যয়ে স্বপরিবারে মালয়েশিয়ায় ভ্রমণে গেলেন কক্সবাজারের প্রথম ও শীর্ষ জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল সিবিএন এর সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক আকতার চৌধুরী। তারা আজ ১৫ অক্টোবর রাত ১টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘মালিনডু এয়ার ঙউ-১৬১এ’ বিমানে করে ভ্রমণের অপার পসরা নিয়ে অপেক্ষা সৌন্দর্য্যরে দেশ মালয়েশিয়া রওয়ানা হন।
মিস্টার চৌধুরী, স্ত্রী ও তাদের তিন মেয়ে মিলে মালয়েশিয়ায় ১০দিন ভ্রমণ করবেন। তারা সে দেশের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন। সাথে বাংলাদেশী কমিউনিটির লোকজনের সাথে সময় কাটাবেন। সময় স্বল্পতার কারণে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি অধ্যাপক চৌধুরী। এই জন্য তিনি দু:খ প্রকাশ করেছেন। তিনি শুভাকাঙ্খিসহ সকলের কাছে তাদের নিরাপদ ভ্রমণের জন্য দোয়া চেয়েছেন।
বি:দ্র: আগামী ১০ দিন অধ্যাপক আকতার চৌধুরী বাংলাদেশে না থাকায় সিবিএন সম্পর্কিত সকল যোগাযোগ তিনি সিবিএন’র চীফ রিপোর্টার শাহেদ মিজানের (০১৮১১-৮৬৪৬৫৩) সাথে করার আহ্বান জানিয়েছেন।