চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ইউএনও‘র উন্নয়ন কাজ পরিদর্শন

প্রকাশ: ২০১৮-১০-১৬ ১৩:৪০:০০ || আপডেট: ২০১৮-১০-১৬ ১৩:৪০:০০

আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ।

সোমবার দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরুসকুল অংশ তালুকদার বাড়ি রাস্তা পুনর্নির্মাণ ও জুঁইদন্ডী বুধার বাপের কবরস্থান ভরাট কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে প্রকল্প এলাকায় প্রজেক্ট কমিটির চেয়ারম্যান (সিপিসি) ও ইউপি সদস্য ফেরদৌসুর রহমান ও মনোয়ারা বেগমকে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। এছাড়া ৭০ হাজার টাকা ব্যয়ে বুধার বাপের কবরস্থানে মাটি ভরাট কাজের প্রকল্প চেয়ারম্যান মনোয়ারা বেগম বরাদ্দকৃত টাকা তুলেও কাজ না করায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দেন ইউএনও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *