এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৬ ২১:১৭:৪৯ || আপডেট: ২০১৮-১০-১৬ ২১:৪৬:০৪
এসএম রাশেদ, চন্দনাইশ:
জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেই চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম-১৪, চন্দনাইশ- সাতকানিয়া (আংশিক) এলাকা নিয়ে গঠিত আসনটি নানা কারণে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠে। ৫২’র ভাষা আন্দোলনে অন্যতম পুরোধা প্রিন্সিপাল আবুল কাশেম, বরেণ্য সাংবাদিক ভাষা সৈনিক মনিরুজাম্মান ইসলামাবাদী, যাত্রা মোহন সেন,যতিন্দ্র মোহন সেন, নেলিসেন গুপ্তা, জাতীয় অধ্যাপক নুরুল ইসলামসহ অসংখ্য সুফি সাধকের পূন্যভূমিতে ধন্য এ কারণে জাতীয় নির্বাচন এলে চট্টগ্রামের এ আসনটি নিয়ে আলোচনার সমালোচনা ঝড় উঠে।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে এসেছে ততই সরব হয়ে উঠেছে এ আসনটি নির্বাচনী আমেজে। এবার আ’লীগ, জাপা ও ইসলামী ফ্রন্টের একাধিক সম্ভাব্য প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন । যদিও বিএনপির নেতৃত্বধীন জোটের শরিক দলের মধ্যে এলডিপির প্রতিষ্টাতা চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম প্রার্থী হলে বিএনপির একাধিক প্রার্থীর কপাল পুড়বে। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা স্ব-স্ব দলের হাই কমান্ডের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছে। এদিকে বিভিন্ন বিশেষ দিন উপলে সাম্ভাব্য প্রার্থীরা অত্র আসনের গুরুত্বপূর্ণ সড়কে বড় ছোট বিলবোর্ড দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। তাছাড়াও স্ব-স্ব দলের বিভিন্ন অনুষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠানে তারা যোগদান করে আগামীতে সংসদ সদস্য প্রার্থী হতে দোয়া ও ভোট ছেয়েছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে উৎসব মূখর হয়ে পড়েছে গ্রাম-গঞ্জের প্রতিটি হাট-বাজার ও চায়ের দোকান গুলো। চায়ের চুমুতে ঝড় উঠছে স্ব-স্ব দলেরর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। কোন প্রার্থী কেমন, তার যোগ্যতা কি,সে কি রকম ইত্যাদি। তবে শেষ মুর্হুতে এ আসনটিতে কে কোন দল থেকে মনোয়ন পাবে এটা এখন দেখার বিষয়।
দেশ স্বাধীনের পর সর্বপ্রথম ১৯৭২ সালে সংসদ নির্বাচনে এ আসন থেকে আ’লীগের ডাঃ এ.বিএম ফয়েজুর রহমান নির্বাচিত হয়েছিল। ১৯৭৯ সালে সংসদ নির্বাচনে বিএনপির ব্যারিষ্টার মাহাবুবুল কবির নির্বাচিত হওয়ার ১ বছরের মধ্যে তাকে রাষ্টদূত করে বিদেশে পাটিয়ে দিলে ১৯৮০ সালে উপ-নির্বাচনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ব্যাক্তিগত সচিব কর্ণেল অলি আহমদ বীর বিক্রম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬-৮৮ সালের নির্বাচনে জাতীয় পাটির ইঞ্জিনিয়ার আফসার উদ্দীন সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১সালের নির্বাচনে পুনঃরায় বিএনপির কর্ণেল (অবঃ) অলি আহমদ নির্বাচিত হন এবং যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান। ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারী প্রথম দফায় বিএনপি থেকে কর্ণেল (অবঃ) অলি আহমদ বিনা প্রতিদন্ধন্দিতায় নির্বাচিত হন এবং একই সালের ১২জুন নির্বাচনে ২য় দফায় অলি আহমদ চট্টগ্রাম-১৩ ও ১৪ এ দুই আসনেই বিএনপির টিকেট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৪ আসনের সংসদ সদস্যের পদ রেখে ১৩ আসন ছেড়ে দেন এবং ৫ সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপ-নির্বাচনে কর্ণেল অলির সহ-ধর্মনী মমতাজ অলি বিএনপি থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে কর্ণেল (অবঃ) অলি বিএনপি থেকে পূনরায় নির্বাচিত হলেও নানা কারণে সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ২৬ অক্টোবর ২০০৬ সালে কর্ণেল অলির নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গঠন করা হয়। পরে ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এলডিপর ছাতা মার্কা নিয়ে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনে আ’লীগের আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বিনাপ্রতিন্দিন্ধতায় নির্বাচিত হন। যদিও আসনটিতে স্বাধীনতা পরবর্তীতে আ’লীগের প্রার্থী একবার নির্বাচিত হলেও জাতীয়তাবাদীর প্রার্থী বার বার নির্বাচিত হওয়ায় এটি জাতীয়তাবাদী শক্তির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাভ করেন এবং এলাকায়ও ব্যাপক উন্নয়ন হয়। ২০১৪ সালের নির্বাচনে আ’লীগের প্রার্থী বিনাপ্রতিদন্ধীতায় নির্বাচিত হলে আসনটি দীর্ঘ ৪২ বছর পর আ’লীগ পূনঃরায় উদ্ধার করে। বর্তমান সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত ৫ বছরে শঙ্খনদীর ভাঙ্গন প্রতিরোধক বাঁধ,স্কুল, কলেজ,মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ রাস্তাঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হওয়ায় নৌকা মার্কায় ভোটের পাল্লা ভারী হতে পারে বলে ভোটারা মত প্রকাশ করছেন। অন্যদিকে বিভিন্ন গুজবে শুনা যাচ্ছে কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম আ’লীগের নেতৃত্বর্ধীন জোটে যোগদান করবে। তবে যদি এমনটা হয় তাহলে আবার কপাল পুড়বে এখানকার আ’লীগের একাধিক সাম্ভাব্য প্রার্থীর। চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকায় ২টি পৌরসভা, ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত অত্র আসনটি। এ আসনের মোট ভোটার সংখ্যা ২,লক্ষ ৫০হাজার ৩’শ ৮জন।
আ’লীগ থেকে বর্তমান সাংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ছাড়াও সাম্ভব্য প্রার্থী হিসেবে রয়েছেন, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,আ’লীগ নেতা ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, আ’লীগ নেতা ড. নাছির উদ্দীন, বিএনপি থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মিজানুল হক, বিএনপি নেতা এড.নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম সওদাগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহীর নাম শুনা যাচ্ছে বিএনপির তৃণমূল নেতাকর্মীর মুখে। জাপা থেকে চট্টগ্রাম মহানগর জাপার প্রতিষ্ঠাতা যুগ্ম দপ্তর সম্পাদক আনিসুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় নেতা আ.জ.ম ওয়ালিদুল্লাহ চৌধুরী মাসুদ, দক্ষিণ জেলা জাপার সহ-সভাপতি আলহাজ্ব আবদুল গফুর চৌধুরী, যুগ্ম সম্পাদক একেএম বাদশা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেহাব উদ্দীন মোহাম্মদ আবদুস সামাদ, দক্ষিণ জেলা ইসলামী ফন্টের সভাপতি অধ্যক্ষ মুফতি আহমদ হোছাইন আল-কাদেরী, মজলিসে সুরার কেন্দ্রিয় পরিষদের সদস্য আমান উল্লাহ সমরকন্দির নাম শুনা যাচ্ছে।
অত্র আসনে বর্তমান সাংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, শঙ্খের ভাঙ্গন প্রতিরোধ,রাস্তাঘাট,স্কুল,মাদ্রাসা,কলেজসহ প্রতিটি েেত্র ব্যাপক উন্নয়ন করেছি আরো কিছু কাজ বাকী আছে। আগামীতে নেত্রী সুযোগ দিলে বাকী কাজসহ অত্র এলাকাকে দণি চট্টগ্রামের একটি উন্নতশীল এলাকায় পরিণত করবো ইনশাল্লাহ।
কর্ণেল অলি আহমদ (অবঃ) বীর বিক্রম সাথে মুঠো ফোনে কথা বলতে গেলে তিনি জুরুরী মিটিং এ থাকায় তার বক্তব্য নিতে না পারলেও উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম বলেন, দেশে আদৌ নির্বাচন হয় কিনা সন্দেহ রয়েছে। যদি সুষ্ট নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে তিনি জোটের ব্যানারে নির্বাচন করবেন।
দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই উন্নয়নের ধারাবাহিকতা রায় নৌকার মাঝি হতে চান। তবে নেত্রী তাকে মনোনয়ন দিলে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকান্ড ও তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সে বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করছেন। তা ছাড়া যাকে নেত্রী নৌকা প্রতিক প্রদান করবেন তার পে তিনি কাজ করবেন বলেও জানান। তবে যারা যুদ্ধাপরাধী,গ্রেনেড হামলাসহ জামায়াত-শিবিরকে মদদ দিয়ে আসছে তাদেরকে একদিন জাতীর কাছে জবাব দিতে হবে বলে উল্লেখ করেন।
আ’লীগ নেতা ও রিহাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। যা বিশ্বে এখন রোল মডেল। তাই তিনি উন্নয়নের সহযোগী হয়ে চট্টগ্রাম-১৪ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। সে মনোনয়ন পেলে তার আশা চন্দনাইশে কোন্দলকৃত আ’লীগের নেতাকর্মীদের সু-সংঘটিত করে আ’লীগের দুর্গ হিসেবে গড়ে তুলে নৌকার বিজয় চিনিয়ে আনতে পারবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম বলেন, বেগম জিয়ার মুক্তি সাপেে নির্বাচন কমিশন পরিবর্তন করাসহ নির্বাচনী পরিবেশ সৃষ্টির মাধ্যমে যদি অবস্থার উন্নতি হয় এবং বিএনপি ও ঐক্যজোট নির্বাচনে যাওয়ার সিন্ধান্ত নেয় তাহলে তিনিও নির্বাচন করবেন। নেত্রী তাকে মননোয়ন দিলে বিএনপির ঘাঁটি হিসেবে তিনি নির্বাচিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন। দণি জেলা জাপার সহ-সভাপতি আলহাজ্ব আবদুল গফুর চৌধুরী বলেন, দলের প্রেসিডেন্ট তাকে মনোয়ন দিলে তিনি জয়ী হবেন বলে আশা করছেন। চট্টগ্রাম মহানগর জাপার প্রতিষ্ঠাতা যুগ্ম দপ্তর সম্পাদক আনিসুল ইসলাম চৌধুরী বলেন, তার নানা বাড়ী চন্দনাইশে, সে সূত্রে ধরে তিনি চট্টগ্রাম-১৪ আসনে জাপার নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন এবং পর্দার আড়ালে থেকে এ আসনে অনেক উন্নয়ন কর্মকান্ডে তিনি অবদান রেখেছেন। আগামী একাদশ নির্বাচনে জাপা থেকে মনোনয়ন পেলে তিনি অত্র আসনটি হুসেন মুঃ এরশাদকে উপহার দিতে পারবেন বলে আশা করছেন। অন্যদিকে ইসলামী ফ্রন্টের স.উ.ম আবদুস সামাদ গত ১০ অক্টোবর দোহাজারী প্রেস কাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি দল থেকে এবার একাদশ নির্বাচনে অত্র আসন থেকে মনোনয়ন চাইবেন বলে ঘোষনা করেছেন এবং মোমবাতি প্রতিকে যাকে দলের হাই কমান্ড মনোনীত করবেন তার পক্ষে তিনি কাজ করবেন বলে জানান। তবে সে আশাবাদী তাকে দল মনোনীত করলে বিপুল ভোটে জয়লাভ করবেন।