চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় অটো টেম্পো সিএনজি শ্রমিকদের ধর্মঘট চলছে, যাত্রীদের ভোগান্তি চরমে

প্রকাশ: ২০১৮-১০-১৬ ১৪:৪৯:২৩ || আপডেট: ২০১৮-১০-১৬ ১৪:৪৯:২৩

আবদুল হাকিম রানা :

পটিয়ায় আজ মঙ্গলবার  সকাল থেকে ট্রাফিক বিভাগের অসহযোগিতা ও মহাসড়ক এবং  বিভিন্ন এলাকায় চলাচলরত তিন চাকার যানবাহন গুলোকে মামলা দিযে হয়রানীর প্রতিবাদে পটিয় অটো টেম্পো সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্ঘটের ডাক দিয়েছে। সকাল থেকে প্রধান সড়ক সহ পটিয়ার আভ্যন্তরিন সড়ক গুলোতে কোন ধরনের সিএনজি ও তিন চাকার গাড়ী না চলায় সাধারন মানুষকে দর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন  দেখা যায়,পটিয়ার ধলঘাট,প্রভা ষ্টোর, ভট্রাচার্য  হাট, কেলিশহর, দারোগা হাট,রতনপুর, মৌলভি বাজার, ডাক বাংলো মোড় টু হাইদগাও,  বাসষ্টেশন টু  ভাটি খাইন, ছনহরা, আলমদার পাড়া,বাস ষ্টেশন টু শোভনদন্ডী, আমজুর হাট টু বড়লিয়া, কর্তালা, বেল খাইন, বুধপুরা বাজার,  শান্তির হাট, খরনা, চক্রশালা, উত্তর কচুয়াই, আশিয়া জঙ্গল খাইন,নাইখাইন গৈড়লা, মুকুট নাইট, হাবিলাসদ্বীপ, হুলাইন, নলান্ধা, কোলাগাও,কালারপোল, আশিয়া বাংলা বাজার, নয়াহাট,বাথুয়া,কুসুমপুরা,সহ উপজেলার কয়েক,শ গ্রাম সিএনজি নির্ভর, এ গ্রাম গুলোর হাজার হাজার মানুষ প্রতিদিন সিএনজিতে চড়ে পটিয়া সদর ও গন্তব্যে আসা যাওয়া করে। বর্তমানে মহা সড়কে সিএনজি ও তিন চাকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাইওয়ে তে নিয়োজিত ট্রাফিক পুলিশ সহ প্রশাসন কোঠর অবস্হান নেওয়ায় বর্তমানে মারত্নক অচলাবস্হার সৃষ্টি হয়েছে। গতকাল আলাপকালে কচুয়াই এলাকার যাত্রী মুক্তিযোদ্বা আবুল কাশেম বলেন, হটাৎ এ কর্ম বিরতি শুরু হওয়ায় যাত্রী হয়রানী বৃদ্বি পেয়েছে। গ্রাম গন্জ থেকে সাধারণ মানুষ কেন?  রোগী পর্যন্ত হাসপাতালে আনা নেওয়া যাচ্ছে না। আমরা অবিলম্ভে সিএনজি পরিবহন গ্রামে গন্জে চালুর জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। ধলঘাটের যাত্রী ফরিদ আহমদ বলেন, আমাদের ধলঘাটের মানষ সিএনজি নির্ভর এলাকা। এখানে হটাৎ সিএনজি বন্ধ হওয়ায় সাধারণ মানুষ ও সকুল কলেজ পড়ুয়া শিক্ষাথীরা গন্তব্যে আসা যাওয়া করতে পারছে না। বাকখাইনের স্বপনশীল বলেন, কাল থেকে দূর্গাপুজা শুরু হয়েছে। এমতাবস্হায় সিএনজি চলাচল বন্ধ হওয়ায় পূজার্থীরা নানা সমস্যায় পড়ছেন।

মালিক শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি বদিউল আলম সাধারণ সম্পাদক মো: বদিউল আলম বলেন, রাস্তায় গাড়ী নামালেই আমরা হয়রানীর শিকার হচ্ছি। প্রতিনিয়ত মামলা ও নানা ধরনের হয়রানীতে এখন অতিষ্ট গাড়ী চালকরা। এমতাবস্হায় আমরা এক প্রকার বাধ্য হয়েই অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালনে বাধ্য হয়েছি। প্রশাসন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা গাড়ী চালাবো না। এ ব্যাপারে জানতে চাইলে টিআই চট্রগ্রাম দক্ষিন আরিফুর রহমান জানান মহামান্য হাইকোর্টের নির্দেশে

মহা সড়কে তিন চাকার গাড়ী বন্ধ রয়েছে। গ্রামে গন্জের সড়ক গুলোতে যান চলাচল অব্যাহত রয়েছে। কিন্তু হটাৎ করে এ গাড়ীগুলো বন্ধ রেখে মালিক চালক ঐক্য পরিষদ জন দূর্ভোগ

সৃষ্টি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *