আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৬ ১৫:২০:১৩ || আপডেট: ২০১৮-১০-১৬ ১৫:২০:১৩
আবদুল হাকিম রানা :
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পটিয়ায় তিন দিনের জন্য ফ্রী বাস সার্ভিস দিয়েছেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। তিনি প্রতিবছরই পূজার্থীদের বিনা মূল্যে এ সেবার দিয়ে আসছেন। আজ মঙ্গলবার সকালে কর্নফুলী ৩য় সেতু চত্বরে তিনি এ ফ্রী বাস সার্ভিস উদ্বোধন কালে বলেন ধর্ম যার যার উৎসব সবার। এ প্রত্যয়ে সব ধর্মীয় অনুষ্টানে পটিয়া ফাউন্ডেশন ভূমিকা রেখে আসছে। এবার ও এর ব্যাতিক্রম নয়। তিনি সকলকে শেখ হাসিনার পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জানিয়ে বলেন। পটিয়া অসাম্প্রদায়িক চেতনার চারণভুমি। এর ধারাবাহিকতা রক্ষায় যে কেন মূল্যে এখানে শান্তি পূর্ন পুজা পালিত হবে। কোথাও বিশৃঙ্খলার সুযোগ নেই। যদি কেউপুজাকে অপবিত্র করতে চায় তাহলে প্রশাসন কঠোর পদক্ষেপ নিবে। তিনি আজ তিন দিন ব্যাপী ফ্রী বাস সাভিস উদ্বোধন কালে উপরোক্ত কথাগুলো বলেন, এ সময় উপস্হিত ছিলেন জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, এম এজাজ চৌধুরী,গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ,মিজানুর রহমান, মো: হারুন, বদিউল আলম তুষার,যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন , কোরবান আলি প্রমুখ।