চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া বনরেন্জের অভিযানে ট্রাকভর্তি ফার্নিসার ও জ্বালানী কাঠসহ ৪লাখ টাকার কাঠ জব্দ

প্রকাশ: ২০১৮-১০-১৬ ১২:০৪:৫৪ || আপডেট: ২০১৮-১০-১৬ ১২:০৬:০৪

আবদুল হাকিম রানা ঃ পটিয়া বনরেন্জ পৃথক ৩ টি অভিযানে  ১টি ট্রাক ও২টি  পিক আপ  ফার্নিসার ও জ্বালানী কাঠসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার কাঠ জব্দ করেছে।

জানা যায়  মঙ্গলবার ভোররাতে পটিয়া বনরেন্জ,চট্রগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে  পটিয়া বনরেন্জের রেন্জ কর্মকর্তা  মো:সাইফুল ইসলামের নেতৃত্বে এফ জি আমির খসরু,এফজি শাহজাহান,বিএম নুরুল আলম,পিএম দেলোয়ার হোসেন হেডম্যান মহি উদ্দিন, মাহাবুব আলমসহ এক দল বন কর্মকর্তা কর্মচারী পৃথক তটি অভিযান পরিচালনা করেন। এতে তারা মঙ্গলবার ভোর রাত ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্নফুলীর জুলধা ইটভাটা এলাকা থেকে ১টি ট্রাক  নংসিলেট ড  ১১-  ০৬৯৪ ভর্তি জ্বালানী কাঠ এবং চন্দনাইশের বরকল ব্রীজ এলাকা থেকে ভোরাই ৬ টায় অভিযান চালিয়ে মিনি পিক আপ নং চট্রমেট্রো ন ১১- ১৬৬৫ ভর্তি  সেগুন কাঠের তৈরী ফার্নিসার  ও গত সোমবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে,  গাছবাড়িয়া কলেজ গেইট এলাকা দিয়ে পাচারের সময় মিনি পিক আপ নং চট্রমেট্রো -৯ – ১১২১৪৪   সহ সেগুন কাঠের তৈরী অবৈধ  ফার্নিসার জব্দ করে। যার সব মিলিয়ে আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা। পটিয়া বনরেন্জ কর্মকর্তা  মো: সাইফুল ইসলাম বলেন, বন রক্ষায় চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশক্রমে আমাদের বনরেন্জের আওতাধীন এলাকায় চলমান অভিযান অব্যাহত থাকবে। বতর্মানে এ সংক্রান্তে বন আইনে ৩ টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *