শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৬ ০০:২৯:৫৩ || আপডেট: ২০১৮-১০-১৬ ০০:২৯:৫৩
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
পার্বত্য জেলা খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরিব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মানুষ মানুষেরর জন্য, জীবন জীবনের জন্য,মানব সেবাই পরম ধর্ম মূল মন্ত্রে। ১৫ অক্টোবর বিকেলে শহরের শ্রীশ্রী লক্ষী-নারায়ণ মন্দিরে সনাতনী যুব সমাজের অরাজনৈকি সামাজিক সংগঠন সনাতন ছাত্র-যুব পরিষদের আয়োজনে এসব বশ্রাদী বিতরণ করা হয়। 
এ উপলক্ষে সংগঠনটির সভাপতি স্বপন ভট্টচার্য্য’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। তে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য নির্মলেন্দু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, যুব নেতা জুয়েল চাকমা, শ্রীশ্রী লক্ষী-নারায়ন মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন ছাত্র-যুব পরিষদের প্রতিষ্টাতা রনজীত কুমার, দে,উপদেষ্টা স্বপন দেবনাথ, শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদের চন্দন কুমার দে।
এসময়,খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলার প্রায় ৪ শতাধীক গরিব, দুঃস্থ ও বিধবা নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।