নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৫:৩৭:১৫ || আপডেট: ২০১৮-১০-১৭ ১৫:৩৭:১৫
নূর হোসেন মামুন, কাপ্তাই:
কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে এবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাবু স্বপন বড়ুয়া। এর অাগে ২০০৪ সাল হতে ২০০৭ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে সার্থকভাবে কাপ্তাই উপজেলার দায়িত্ব পালন করেন তিনি।
গতকাল বুধবার দুপুরে অাবারও বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন তিনি। তিনি নির্বাচিত হওয়া বিভিন্ন মহলের পক্ষ হতে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। জানা যায়, বাবু স্বপন বড়ুয়া বর্তমানে ভালুকিঢা উত্তর পড়া বিত্তহীন সমবায় সমিতির সভাপতি, ইউ.সি.সি.এ এর কাপ্তাইয়ের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী উন্নয়নের সাবেক পরিচালকও ছিলেন তিনি। এছাড়া সার্থক সমবায়ী হিসেবে পেয়েছেন সমবায় ফেডারেশন কর্তৃক জাতীয় পুরস্কার।
উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।