নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৪:২৬:২১ || আপডেট: ২০১৮-১০-১৭ ১৪:২৬:২১
নূর হোসেন মামুন, কাপ্তাই:
মানুষের দুঃখ-কষ্ট, অাপদে-বিপদে সর্বদাই পাশে থাকবে অা’লীগ। গত পাঁচ বছরে মানুষের পাশে থেকে সর্বচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছে। অাগামীতেও থাকবে।
অা’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদারের পক্ষ হতে বুধবার হত-দরিদ্র এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেনিং সেন্টারের জন্য সেলাই মেশিন বিতরণ কালে এসব কথা বলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান অানোয়ার ইসলাম চৌধুরী বেবি।
এর অাগে বিভিন্ন প্রতিষ্ঠান ও ৪ জন হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ.অার লিমন সহ অারও অনেকে।