আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-১৭ ১২:৫৬:২২ || আপডেট: ২০১৮-১০-১৭ ১২:৫৬:৪৯
ধর্ম ডেস্ক:
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ বুধবার মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ দেশের কয়েকটি স্থানে আজ মহাঅষ্টমীর দিনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
আজ মহাষ্টমীতে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহাষ্টমীর বিহিত পূজা, দুপুরে মহাষ্টমীর মহাপ্রসাদ বিতরণ এবং কেন্দ্রীয় কারাগারে কারাবন্দিদের মধ্যে বেলা ১১টায় খাদ্য বিতরণ করা হবে।
এরআগে গতকাল মঙ্গলবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী ছিল।