চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

প্রকাশ: ২০১৮-১০-১৭ ০০:৪০:২৬ || আপডেট: ২০১৮-১০-১৭ ০০:৪০:২৬

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা প্রশাসনের অায়োজনে ‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এর ক্ষুধামুক্ত বিশ্ব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে বিশ্ব খাদ্য দিবস ২০১৮ উপলক্ষে র‍্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলার বিভিন্ন কমপ্লেক্স ও কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিন করে মিলনায়তনে সভায় মিলিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রিপু চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ আহম্মদ নূর, প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আহমেদ, নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাগর চক্রবর্ত্তী, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মংসুপ্রু মারমা সহ অারও অনেকে উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার বলেন, দেশে ক্ষুধামুক্ত করতে হলে সকলে একযোগে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *