চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

তালহার চিকিৎসায় ঢাবি ছাত্র 

প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৬:৪৮:০৬ || আপডেট: ২০১৮-১০-১৭ ১৬:৪৮:০৬

আরফাতুল ইসলাম তালহা। বয়স মাত্র চারবছর। এখনো কোন কিছু বুঝে উঠেনি। অন্যদের মতো হাটা চলা করতে পারে না। জন্ম নেওয়ার পর তার ডান পা’টি বিকলাঙ্গ। জন্ম নিয়েছেন দারিদ্র্য পরিবারে। ধীরে ধীরে বয়সও বাড়ছে তালহা’র। তার পরিবারে লেগেই আছে অভাব অনটন। তার ভবিষ্যৎ নিয়ে ছিনতাও বাড়ছে দরিদ্র পরিবারে। তাহলার বাড়ি চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের নিজপানখালী গ্রামে। অস্বচ্ছলতার কারণে চিকিৎসাও নিতে পারছে না। এমতাবস্থায় তার নজরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরফাতুল ইসলামের। আরফাত মহসিন হল শাখা ছাত্রলীগের কর্মী। কক্সবাজার স্টুডেন্টস ফোরামের সাংগঠনিক সম্পাদকেও। তিনি শিশুটির চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন পাশাপাশি আর্থিক সহায়তায় এগিয়ে আসলেন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আনাছও। তারা শিশুটির চিকিৎসার জন্য সবধরণের সহায়তা দেবেন। তালহার চিকিৎসা চলবে চকরিয়া পৌরসভা ভরামুহুরী এলাকার প্রতিবন্দ্বিতীদের চিকিৎসা সেবা কেন্দ্র সার্ভ বাংলাদেশ।

ঢাবি ছাত্র আরফাত বলেন, মানুষ মানুষের জন্য। আমি শুনলাম সুন্দর একটি শিশুর ভবিষ্যৎ জীবন অন্ধকার। শিশুটির একটি পা বিকলাঙ্গ। সত্যি কথা বলতে আমি শিশুটির বিপদের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। শিশুটিকে নেওয়া হল প্রতিবন্ধীদের চিকিৎসা কেন্দ্রে। সেখানে নেওয়ার পর চিকিৎসক বললেন শিশুটির চিকিৎসা করালে ভাল হবে। পরিবার অস্বচ্ছল হওয়ায় এত টাকা ব্যয় করে অপারেশন করানো তাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা শিশুটির চিকিৎসার দায়িত্বভার নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *