প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৪:৩২:৩৮ || আপডেট: ২০১৮-১০-১৭ ১৪:৩২:৩৮
প্রদীপ শীল, রাউজান:
রাউজানে কুমারী পূজার মাধ্যমে মহা অষ্টমী পালন করেছে সনাতন ধর্মালম্বীরা। ১৭ অক্টোবর সকাল ৮টায় শুরু হওয়া পূজা চলে দুপুর সাড়ে ১২টা পষর্ন্ত। রাউজান সদরের জলিল নগর বাস ষ্ট্যাণ্ডার্ড এলাকার জগন্নাথ সেবাশ্রম পূজা মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয় মহা সাড়ম্বে।
ঢেউয়া পাড়া উদয়াচল সংসদের আয়োজনে পূজা মন্ডপটি সজ্জিত করা হয়েছে নান্দনিকতা ছোঁয়ায়। এখানে অষ্টমী পূজায় সকাল থেকে মানুষের ঢল নামে। দুপুর ১টার দিকে মহা অষ্টমীর অঞ্জলী গ্রহন করে তারা। এই মণ্ডপে দেয়া হয় নিরামিষ প্রসাদ।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক পলাশ দে জানান, উদয়াচল সংসদের দুর্গা পূজার মণ্ডপ সাজানো হয়েছে কলিকাতার একটি মণ্ডপের আদলে। দৃষ্টিনন্দন শৈলীতে গড়ে তোলার জন্য গত একমাস সমান তালে কাজ চলেছে। তিনি জানান, ব্যাতিক্রমী এই পূজা মণ্ডপ পরিদর্শন করতে পূজার্থীরা দলে দলে আসছে। অপরদিকে উপজেলার ২৩০ পূজা মণ্ডপে ধর্মীয় ভাব ধারায় মহা অষ্টমীর পুস্প অঞ্জলী নিয়েছে ভক্তরা।