চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও

প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৭:১১:৩৮ || আপডেট: ২০১৮-১০-১৭ ১৭:১১:৩৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া, হোছনাবাদ ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে তিনি তিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী, হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা মো. সেকান্দর, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁঞা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারন সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান মঙ্গলবার রাতে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনকালে  বলেন, “দূর্গা উৎসবকে সার্বজনীন উৎসবে পরিণত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। প্রতিদিন বিভিন্ন পূজা মন্ডপে যাচ্ছি। সনাতন সম্প্রদায়ের লোকজন নির্বিঘেœ যাতে পূজা উদযাপন করতে পারে সে ব্যাপারে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *