চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

রামুতে ১৯ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৪:১৯:৪৮ || আপডেট: ২০১৮-১০-১৭ ১৪:১৯:৪৮

কক্সবাজার:  -রামু থেকে ১৯ হাজার পিছ ইয়াবাসহ রামু থানার এক পুলিশ সদস্যকে আটক করেছে র‍্যাব ৭। আটককৃত পুলিশ সদস্যেরা হলো রামু থানার কনস্টেবল ইকবাল হোসেন।এই সময় কনস্টেবল ইকবাল হোসেনের আরেক সহযোগীকেও আটক করা হয়। আটককৃত পুলিশ সদস্য সহ ২ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেছে র‍্যাব।র‍্যাব কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব রামুর বাইপাস (খালেকুজ্জামান চত্বর) মোড়ে অভিযান চালায়।

এই সময় রামু থানার কনস্টেবল ইকবাল হোসেনকে ও ইয়াসির আরাফাত নামের এক ব্যক্তিকে ১৮৯০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।রামু থানার ওসি মোহাম্মাদ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, র‍্যাব ১৮৯০০ পিস ইয়াবাসহ কনস্টেবল ইকবাল হোসেনসহ ২ জনকে আটক করে রামু থানায় মামলা দায়ের করেছে। আটককৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *