আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৮ ২০:২৬:৫০ || আপডেট: ২০১৮-১০-১৮ ২০:২৬:৫০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্ম দিন পালিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক চেয়ারম্যান মুহাম্মদ সেলিম। সাধারণ সম্পাদক বিকাশ দে বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপদেষ্টা নিহার চক্রবর্ত্তী, ইউনিয়ন আ’লীগ সভাপতি মিহির চক্রবর্ত্তী, পাঠাগারের সাবেক সভাপতি কাজল চন্দ্র দে, স্বপন কান্তি নাথ, সুপ্রকাশ চক্রবর্ত্তী অপু, বিধান কুমার দে, অনুপ কুমার মিত্র, নিখিল মিত্র, মেম্বার অজিত দেবনাথ, আহমদ নুর সাগর, কামার উদ্দীন, ভুবন কুমার দে, রনধীর চক্রবর্ত্তী, নুরুল কবীর শিবলু, সাদ্দাম হোসেন, নান্টু নাথ, মিলন নাথ প্রমুখ।
এতে চেয়ারম্যান মুহাম্মদ সেলিম বলেন, সবার জন্য বাসযোগ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে রাসেলের আর্দশ অনুসরণ করতে হবে। কেননা বর্তমানে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশের অগ্রযাত্রাকে নসাৎ করার ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে দেশের স্বাধীনতায় বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত সকল মহলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।