আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৮ ২০:৩৮:১৫ || আপডেট: ২০১৮-১০-১৮ ২০:৩৮:১৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ধলঘাট ক্যাম্প এলাকায় সার্বজনীন শারদীয় দুর্গোৎস উদ্যাপন পরিষদের উদ্যোগে পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী প্রতিষ্ঠিত পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পূর্জার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপন মিত্র।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আ’লীগ নেতা ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা পরিষদের সভাপতি ঋষি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দন, প্রীতিলতা ট্রাস্টের নির্বাহী পরিচালক পংকজ চক্রবর্ত্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সম্পাদক তাপস কুমার দে, জুয়েল, যাদব সর্দ্দার, মিল্টন দাশ, সুজন মিত্র, শিমুল চক্রবর্ত্তী, রঘুমনি দাশ, মিটুন দে, অমল চৌধুরী, সুমন দে, তরুণ সর্দ্দার, শংকর দেব, মিটুন সর্দ্দার, রঘুমনি চক্রবর্ত্তী প্রমুখ।
এতে বক্তারা পটিয়ায় চলমান উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির চলমান পরিবেশ অব্যাহত রাখতে আগামীতেও এমপি সামশুল হক চৌধুরীর হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।