প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৮ ২২:১১:২৭ || আপডেট: ২০১৮-১০-১৮ ২২:১১:২৭
প্রদীপ শীল, রাউজান প্রতিনিধিঃ
রাউজানের গহিরায় প্রবাসী স্বামীকে জবাই করে হত্যার প্রচেষ্টা। রাউজান পৌরসভার গহিরা জনতা ব্যাংকের পেছনে ভাড়া বাসায় অক্টোবর বৃহস্পতিবার সন্দ্ব্যায় টার সময় এ ঘটনা সংঘঠিত হয় । এলাকার লোকজন জানান রাউজান গহিরা ইউনিয়নের দলই নগর এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল বশর বাবুলের কন্যা উম্মে হাবিবা মায়া (১৯) ও তার মাতা রাশেদা আকতার প্রবাসী স্বামী ফখরুল ইসলাম (২৮) কে জবাই করে হত্যার প্রচেষ্টা চালায় । এই ঘটনা সংগঠিত করার পর উম্মে হাবিবা মায়া ও তার মাতা রাশেদ আকতার ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দিয়ে ফখরুল ইসলাম আত্বহত্যা করেছে বলে প্রচারনা চালিয়েছে । এই ঘটনার পর মারাত্বক আহত অবস্থায় ফখরুল ইসলামকে এলাকার লোকজন উদ্বার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । এলাকার লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান উম্মে হাবিবা মায়ার সাথে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রস্তুতি নিলে উম্মে হাবিবার বয়স কম হওয়ায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার বাল্য বিয়ে ভেঙ্গে দেয় । পরে গোপনে উম্মে হাবিবাকে ফখরুল ইসলাম বিয়ে করে মধ্যপ্রাচ্যে চলে যায় । ফখরুল ইসলাম মধ্যপ্রাচ্যে চলে যাওয়ার পর উম্মে হাবিবা মায়া অপরজনের সাথে পালিয়ে যায় বলে দাবী করে ফখরুল ইসলামের স্বজনেরা । উম্মে হাবিবা মায়ার পরকিয়ার সংবাদ পেয়ে প্রবাসী স্বামী ফখরুল ইসলাম তার স্ত্রী উম্মে হাবিবাকে রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সমঝোতায় তার স্ত্রী উম্মে হাবিবাকে তালাক দেয় । উম্মে হাবিবার নিকাহ নামার ধার্য করা টাকা পরিশোধ করা বাবদ ফখরুল ইসলাম উম্মে হাবিবাকে চেক প্রদান করে । ব্যাংকে দেওয়া চেক বাবদ টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারেনি হাবিবা । পরে উম্মে হাবিবার স্বামী হাবিবাকে তালাক দেওয়ার পর দেশে ফিরে এসে গোপনে তালাক দেওয়া স্ত্রী উম্মে হাবিবার কাছে তার মাতার ভাড়া বাসায় গেলে স্ত্রী উম্মে হাবিবা তাকে ফুসলিয়ে ঘরের শয়ন কক্ষে নিয়ে যায় । শয়ন কক্ষে খাটের মধ্যে স্বামী ফখরুল ইসলামকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যার প্রচেষ্টা চালায় । এ ঘটনাকে ধামা চাপা দিতে ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দিয়ে ফখরুল আত্বহত্যা করেছে বলে শোর চিৎকার করে । এলাকার লোকজন মারাত্বক আহত অবস্থায় ফখরুলকে উদ্বার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারাত্বক ভাবে আহত ফখরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে । তার অবস্থা আশংকা জনক বলে জানান তার পরিবারের সদস্যরা । রাউজান থানার সেকেন্ড অফিসার এস আই নুর নবী জানান ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ফখরুল ইসলামের শ্বাশুড়ী রাশেদা আকতার (৩০) কে আটক করে রাউজান থানায় নিয়ে আসে । ঘটনার ব্যাপারে রাশেদা আকতারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘাতক স্ত্রী উম্মে হাবিবা মায়ার স্বামী ফখরুল ইসলাম রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের গহিরা মোবারক খীল এলাকার হালদার খান চৌধুরীর বাড়ীর তাজুল ইসলামের পুত্র ।