মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১০-১৮ ২১:১৫:৪৯ || আপডেট: ২০১৮-১০-১৮ ২১:১৫:৪৯
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছিনা বেগম আহবায়ক, নারী নেত্রী জেসমিন হক জেসি চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক ও সাধারণ সম্পাদক হামিদা তাহের এ কমিটি অনুমোদন দেন। কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম গত ৫ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার মহিলা আওয়ামীলীগের আওতাধীন সকল উপজেলা ও ইউনিয়ন সমূহকে গতিশীল করার জন্য নির্দেশ দিয়েছেন।
গত ১৭অক্টোবর কক্সবাজার মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক ও সাধারণ সম্পাদক হামিদা তাহের বর্তমান কমিটি বিলুপ্ত করে চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দেন। এতে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছিনা বেগম আহবায়ক, জেসমিন হক জেসি চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পাকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট্য কমিটি অনুমোদন দিয়েছেন। নতুন কমিটিকে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশ দেন। এদিকে চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করায় কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমকে অভিনন্দন জানিয়েছেন।