এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৮ ২০:২১:৩৩ || আপডেট: ২০১৮-১০-১৮ ২০:২১:৩৩
চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রাম আইনজীবি বিজয়া’র সম্মিলন পরিষদের উদ্যোগে চন্দনাইশের দোহাজারী হাজারী বাড়ীর পূজা মন্ডপ প্রাঙ্গণে বিজয়া’র বস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ১৭ অক্টোবর বিকাল ৪টায় চট্টগ্রাম আইনজীবি বিজয়া’র সম্মিলন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিজিসি ট্রাষ্ট ইউনির্ভাসিটির ভিসি ড.সরোজ সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন, আইনজিবী বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি এডভোকেট কেশব চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক এড. প্রণব মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. অজয় বোস রিংকু, উত্তর জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক এড.বাসন্তি প্রভা পালিত, প্রচার সম্পাদক এড.আ.কে আর্চায্য (রূপেম),এড, সজল কান্তি দাশ, এড.বিশ্বজিৎ চক্রবর্তী, দীপক সিংহ হাজারী, পীযুষ সিংহ হাজারী, সুদীপ কান্তি নাথ প্রমুখ। অনুষ্ঠানে গরীব, অসহায় শতাধিক দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।