চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার সুচক্রদন্ডী মিলন মন্দিরে আওয়ামী যুব মহিলা লীগ নেতৃবৃন্দ

প্রকাশ: ২০১৮-১০-১৮ ২০:৪১:৩৫ || আপডেট: ২০১৮-১০-১৮ ২০:৪১:৩৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার পৌর সদরে সুচক্রদন্ডী মিলন মন্দির সমিতির শারদীয় দুর্গোৎসবের মন্ডপ ও প্রতিমা পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক জোবাইদা গুলশান আরা জিমি’র নেতৃত্বে নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পৌর যুব মহিলা লীগের সভনেত্রী জেসমিন আকতার তুলি, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন। এসময় তাদেরকে এ উৎসবে স্বাগত জানান মিলন মন্দির সমিতির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, বিজয় সেন গুপ্ত, দেবর্ষী চক্রবর্ত্তী যুগান্তর, ঝন্টু কুমার দে, স্বপন দে রনা, আ’লীগ নেতা শফিকুল ইসলাম, বাবলা মল্লিক, আশীষ সেন গুপ্ত, মালতী প্রভা দে, নন্দন দে, অন্তু দে, রাসেল দে, অসীম বসু মল্লিক খোকন, পংকজ চৌধুরী জিতু, শুভ্রত দে প্রমুখ।

এসময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জাতির পিতার কন্যা শেখ হাসিনার আন্তরিক প্রয়াসকে মাঠে ময়দানের বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *