আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৮ ২০:৩১:৩৯ || আপডেট: ২০১৮-১০-১৮ ২০:৩১:৩৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার চক্রশালা শ্রীশ্রী মহাকালী মন্দির উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে বোয়ালখালীর বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শ্রীযুক্ত অদুল কান্তি চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রাসবিহারী ভট্টাচার্য্য, রাখাল দাশ, দিলীপ চৌধুরী, সভাপতি বাবু নয়ন ভট্টাচার্য্য, সহ-সভাপতি শান্ত চৌধুরী, সাধারণ সম্পাদক অশোক দে, সহ সাধারণ সম্পাদক সনজিত দে, অর্থ সম্পাদক তপন শীল, সহ অর্থ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ। এসময় সমাজসেবক শ্রীযুক্ত বাবু অদুল কান্তি চৌধুরী চক্রশালা শ্রীশ্রী মহাকালী মন্দির উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস দেন।