প্রকাশ: ২০১৮-১০-১৮ ২১:০১:৪২ || আপডেট: ২০১৮-১০-১৮ ২১:০১:৪২
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন দুর্গা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে পৌরসভা কার্যালয়ে পৌরসভার ১৫টি মন্ডপে মন্ডপের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে অনুদান হস্তান্তর করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম, লোকমানুল হক তালুকদার, নুরুল আবছার জসিম, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান খাঁন, জেসমিন আকতার, উপজেলা স্বে”ছাসেবকলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।