প্রকাশ: ২০১৮-১০-১৮ ২০:৫১:০৬ || আপডেট: ২০১৮-১০-১৯ ০০:৪২:৩৪
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘শেখ হাসিনার সরকার এলে দেশের উন্নয়ন হয়। রাঙ্গুনিয়ায় ৬ টি মাদ্রাসায় নতুন ভবন হয়েছে। ১০ বছর আগের চিত্র আর বর্তমান চিত্র দেখলে উন্নয়ন কি রকম হয়েছে বুঝা যায়। উন্নয়নের জন্য নৌকা মার্কাকে জয়ী করতে হবে। আমি শুধু দলের এমপি নয় সবার এমপি। দল মতের উর্ধ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করেছি। ভোটের সময় আমার জন্য সবার দুয়ারটি খোলা রাখবেন।
বৃহষ্পতিবার (১৮ অক্টোবর ) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি এ জে এস এম গোলামুর রহমান আশরাফ শাহ’র সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার সামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঞা, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, রোটারী বেতাগী ইউনিয়ন উ”চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, পরিচালনা পরিষদ সদস্য জিয়াউর রহমান আহমদ উল্লাহ আবু শাহ, মোহাম্মদ ওবায়দুর রহমান প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট ভবন নির্মিত হবে।