চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মো: এরশাদ আলম লোহাগাড়া প্রতিনিধি

মনোনয়ন দিলেও অাছি, মনোনয়ন না দিলেও নৌকার পক্ষে অাছি : অাবু সুফিয়ান

প্রকাশ: ২০১৮-১০-১৮ ১৯:২৭:৩৪ || আপডেট: ২০১৮-১০-১৮ ১৯:২৭:৩৪

মোঃ এরশাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা : ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়া থেকে আমি মনোনয়ন চেয়েছিলাম। এবারেও মনোনয়ন চাইবো, মনোনয়ন দেওয়ার মালিক জননেত্রী শেখ হাছিনা। তিনি যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে। মনোনয়ন দিলেও অাছি, মনোনয়ন না দিলেও নৌকার পক্ষে অাছি। জননেত্রী শেখ হাছিনা যাকে মনোনয়ন দিবে, দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিককে বিজয়ী করবো।

(বৃহস্পতিবার) ১৮অক্টোবর বিকেলে উপজেলার বটতলী ষ্টেশনের একটি রেষ্টুরেন্টে চট্টগ্রামের লোহাগাড়ায় ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়া থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক, ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবু সুফিয়ান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, লোহাগাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম। লোহাগাড়া প্রেসক্লাব’র অাহবায়ক কমিটির সদস্য সচিব, সাংবাদিক অাবুল কালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক অাজাদী প্রতিনিধি সাংবাদিক জামাল উদ্দিন। অারো বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাব’র সাবেক সভাপতি প্রবিণ সাংবাদিক অাব্দুল হাকিম। লোহাগাড়া প্রেসক্লাব’র অাহবায়ক কমিটির সদস্য দৈনিক প্রথম অালো প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুরী।

মতবিনিময় সভায় লোহাগাড়ার কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে তিনি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে পরিদর্শনে যান। মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক নেতা অাবু সুফিয়ান অারো বলেন, ২০০৮সালের অাগে যেখানে রাস্তা ছিলনা, বর্তমান সরকারের অামলে,সেখানে রাস্তা হয়েছে। যেখানে কালভাট ছিলনা সেখানে কালভাট হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। প্রবাসীরা এখন ভিডিও কলে তাদের স্বজনদের সাথে কথা বলতেছে এই ডিজিটাল বাংলাদেশের একমাত্র অবদান জননেত্রী শেখ হাছিনার। অাওয়ামীলীগ হচ্ছে ইসলাম প্রিয় সংগঠন, বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে সর্ব প্রথম ইসলামীক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন শেখ মুজিবুর রহমান। বর্তমানে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করতেছে জননেত্রী শেখ হাছিনা।

উপস্থিত সাংবাদিকদের উদ্যোশ্যে তিনি বলেন, যেখানে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবে, সেখানে জঙ্গিবাদ হবেনা। সেখানে সন্ত্রাস হবেনা। সেখানে অন্যায়কারীরা প্রশ্রয় পাবেনা। সাংবাদিকদের কাজ হচ্ছে সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা। তাই তিনি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অাহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *