চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মহানবীর (সা.) রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-১০-১৮ ১৫:৪০:৪৯ || আপডেট: ২০১৮-১০-১৮ ১৫:৪০:৪৯

সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মসজিদে নববী জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৭ অক্টোবর) রাতে মহানবীর (সা.) রওজা জিয়ারতের পাশাপাশি মসজিদে নববীতে পবিত্র এশার নামাজ আদায় করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং পুরো মুসলিম উম্মাহ্‌’র জন্য দোয়া করেন।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে গত মঙ্গলবার (১৬ অক্টোবর) রিয়াদে গেছেন প্রধানমন্ত্রী। বুধবার তার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। সেখানে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী রিয়াদ থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মদিনার যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমাবন্দরে পৌঁছান। এরপর মসজিদে নববীতে যান তিনি।

মদিনা থেকে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে জেদ্দা যাবেন। সেখানে তিনি দুপুরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর শেখ হাসিনা মক্কায় গিয়ে পবিত্র ক্বাবা শরিফে এশার নামাজ আদায়ের পর ওমরাহ পালন করবেন।

শুক্রবারই (১৯ অক্টোবর) জেদ্দা থেকে দেশের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *