চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনালে লায়ন একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশ: ২০১৮-১০-১৮ ২১:১০:২৩ || আপডেট: ২০১৮-১০-১৮ ২১:১০:২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা মরিয়মনগর ইউনিয়নের মরিয়মনগর ফরাশ পাড়া বঙ্গবন্ধু ফুটবল প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ফরাশ পাড়া লায়ন একাদশ ফুটবল দল। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকালে স্থানীয় মরিয়মনগর ফরাশ পাড়া কর্ণফুলী মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে তারা ফরাশ পাড়া রিয়েল একাদশ দলকে পরাজীত করে। খেলার প্রথমার্ধে ৫ মিনিটে লায়ন একাদশের স্ট্রাইকার ইমনের দারুন একটি শর্টে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।

খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়মনগর ফরাশ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সহসভাপতি মো. ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মরিয়মনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুল হক হিরু, সাধারণ সম্পাদক শওকত হোসেন হিরু, উপজেলা যুবলীগ সহসভাপতি পারভেজ হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলী আজগর, ইউপি সদস্য আবদুল মালেক। সংবর্ধিত অতিথি ছিলেন সৌদি আরবের কমিউনিটি নেতা মো. ফকরুল ইসলাম, সৌদি প্রবাসী নূর কবির। মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য শওকত আলী মেম্বার, রফিকুল ইসলাম, এয়াকুব আহম্মদ, জেবুর মুল্লুক, নুরুল ইসলাম আজাদ, ইফতেখার হোসেন, মুবিনুল হক লেদু, মো. ইসামাঈল, মো. বেলাল, আবু সাহেদ, রবিউল হোসেন, আব্বাস উদ্দিন, মো. রাজু, দেবাশীষ পাল দেবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *