প্রকাশ: ২০১৮-১০-১৮ ২০:১৬:৪৯ || আপডেট: ২০১৮-১০-১৮ ২০:১৬:৪৯
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান বৃহষ্পতিবার (১৮ অক্টোবর) বিকেল ৪ টার দিকে বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। এসময় মেয়ের মা ও বরের কাছ থেকে মুচলেকা নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে পোমরা গোচরা এলাকার একটি কমিউনিটি সেন্টারে গিয়ে তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেয়া হয়। উপজেলার পারুয়া ইউনিয়নের মধ্য পারুয়া গ্রামের এক প্রবাসীর সাথে পোমরা ইউনিয়নে মহতী পাড়া গ্রামের এক স্কুল ছাত্রীর সাথে বিয়ের আয়োজন চলছিল। উভয় পক্ষ খাওয়া দাওয়াও সেরে ফেলেন। বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরুর সময় উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।