চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত 

প্রকাশ: ২০১৮-১০-১৮ ২২:২৪:৫৫ || আপডেট: ২০১৮-১০-১৮ ২২:২৪:৫৫

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ  উদ্যোগে কেক কেটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে।

১৮ আক্টোবর  বিকালে শাহপীর কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও আলোচনা সভার  আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাফর আহমদ’র  সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক  জহির উদ্দীন।

লোহাগাড়া উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছরওয়ার কামালের সঞালনায় প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট।

 

বিশেষ অতিথি ছিলেন  চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুল জব্বার, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য শফিউল আজম শহিদ, যুবলীগ নেতা আ ন ম  আব্দুল্লাহ বাবলু, কায়সার হাসান বাপ্পী, হুমায়ন রশিদ, দিদারুল আলম, আইয়ুব কোঃ,জসিম উদ্দীন, আজম, জাহাঙ্গীর আলম, খানে আলম, মোঃ ফারুক, নাজিম উদ্দীন, মিনহাজ উদ্দীন কায়সার প্রমুখ।

অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক  জহির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনীর পোষা ঘাতক দালালরা। অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও তাকে ছাড় দেয়নি। তার জন্মদিন উদযাপন করতে গিয়ে আমাদের মাঝে আনন্দের জায়গায় বিষাদের ছায়া নেমে আসে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *