চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

শারদীয় দুর্গা পূজায় সকল ধর্মের লোকের অংশ গ্রহনে উৎসবে পরিনত হয় : ফজলে করিম এমপি

প্রকাশ: ২০১৮-১০-১৮ ২০:০৯:০৪ || আপডেট: ২০১৮-১০-১৮ ২০:০৯:০৪

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান সম্প্রীতির মেল বন্ধনে সহ অবস্থান বিরাজ করছে। পূজা আসলে এই দেশের সকল ধর্মের লোক এক সাথে উৎসব পালন করে। তিনি বলেন আমি অসাম্প্রদায়িক চেতনায় রাজনীতি করি। ধর্ম যার যার, এই রাষ্ট্র সবার। সবাইকে দেশের প্রতি প্রেম থাকা দরকার। শেখ হাসিনা দেশ দরদী প্রধানমন্ত্রী। তার হাতেই দেশ নিরাপদ। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসির হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিতে হবে।

তিনি ১৮অক্টোবর রাউজানের নোয়াজিষপুর, গহিরা, চিকদাইর, ডাবুয়া, হলদিয়া ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন কালে বিভিন্ন সভায় উপরক্তো কথা গুলো বলেন।

এসময় সাংসদের সাথে ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা কাজী আবদুল ওয়াব, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী দিলুয়ারা ইউসুফ, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন আহম্মদ, আনোয়ারুল ইসলাম, বশির উদ্দিন খান, কামরুল হাসান বাহাদুর, পূজা কমিটির সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কানম মিনা, আওয়ামীলীগ নেতা এডভোকেট দীপক দত্ত, চেয়ারম্যান আবদুর রহমান, সরওয়ার্দ্দী সিকদার, শফিকুল ইসলাম, পূজা কমিটির নেতা ডাঃসুজিত দত্ত, রবিন্দ্র লাল চৌধুরী, উজ্জল দাশ গুপ্ত, পল্টন দেব প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *