প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৯ ২৩:৩৫:০৭ || আপডেট: ২০১৮-১০-১৯ ২৩:৩৫:০৭
প্রদীপ শীল, রাউজান :
শারদীয় দুর্গোৎসবের দশমী ও সমাপনী দিবসে সনাতন ধর্মাবলম্বীদের দুটি সম্মেলনে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন আশুভ শক্তির বিনাশ ঘটাতে দুর্গা দেবির আগমন হয় বলে বিশ্বাস করা হয়। দুর্গা দেবী আগমন ঘটেছে পৃথিবীর সকল অনাচার থেকে মানব সম্প্রদায়কে রক্ষার ব্রত নিয়ে। দেবীর এই বার্তা মনে ধারণ করে সকল সনাতন ধর্মালম্বী নারী পুরুষ অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এই প্রেরণায় উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলের জন্য সমাজ থেকে অশুভ সকল দানবীয় শক্তিকে চিরতরে বিদায় করার শপথ নিতে হবে। তিনি বলেন রাউজানবাসীকে মনে রাখতে হবে বহু কষ্টে অর্জিত হয়েছে আমাদের সমাজের শান্তি ও সমৃদ্ধ। আগামীতে কোনো অসুররূপী শক্তি এসে যাতে শান্তির রাউজানে অশান্তি সৃষ্টি ও ঘাটি করতে না পারে সেই জন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি এলাকার মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বলেন এ দেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশী। এদেশের মালিক ১৬ কোটি মানুষ। নির্বাচন সমাগত, এ নির্বাচনকে সামনে রেখে অসুররা যাতে মাঠে নামতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। দানবীয় শক্তিকে বদ করতে হবে নৌকা প্রতিকে বিপুল সংখ্যক ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে। উপজেলার উত্তর ও দক্ষিণ প্রান্তের দুটি সম্মেলনে সভাপতিত্ব করেন পূজা কমিটির দুই সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী ও প্রকাশ শীল। অনুষ্ঠান দুটির সঞ্চালনায় ছিলেন সুমন দে ও ম্যালকম চক্রবর্তী। রাউজান সদরের অপরাজিত আশ্রম ও দক্ষিণ রাউজানে গঙ্গা মন্দির প্রাঙ্গনে সম্মেলন দুটি হয়। এখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি জোনায়েদ কবির সোহাগ, ওসি কেপায়েত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আহমদ, আনোয়ারুল ইসলাম,পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, এডভোকেট দীপক দত্ত, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আবদুল লতিফ, সারজু মোহাম্মদ নাছের, সওকত হোসেন, অনুপ চক্রবর্তী, দিপলু দে দিপু, জিল্লুর রহমান মাসু, মোহাম্মদ আসিফ, আবু সালেক।