চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া বনরেন্জের অভিযানে ফার্নিসার সহ মিনি ট্র্রাক জব্দ

প্রকাশ: ২০১৮-১০-১৯ ১৪:৪৫:২৫ || আপডেট: ২০১৮-১০-১৯ ১৪:৪৫:২৫

 

আবদুল হাকিম রানা, বীরকন্ঠ:

পটিয়া বনরেন্জ চট্রগ্রাম দক্ষিণের পটিয়া বন রেন্জের আওতাধীন  চন্দনাইশে অভিযান চালিয়ে পাচারের সময় ফার্নিসার ভর্তি একটি ট্রাক আটক করেছে।

জানা যায় পটিয়া বনরেন্জ গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: মোজাম্মেল হক শাহের নিদের্শক্রমে পটিয়া রেন্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এফজি মীর কাশেম, এফজি আমির খসরু, নুরুল আলম,হেডম্যান মহিউদ্দিন সহ বন কর্মকর্তা – কর্মচারীরা চন্দনাইশের বরকল ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা জেলার বাইরে পাচারের সময় মিনি ট্রাক নং রংপুর -ন – ১১- ০৮৫৭ একে ফার্নিসার সহ আটক করে এবং অবৈধ ফার্নিসার গুলো জব্দ করে। পটিয়া বন রেন্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সংঘবদ্ব এ পাচারচক্র দীর্ফদিন যাবৎ বিভিন্ন জেলায় ফার্নিসার ও পাহাড়ী অবৈধ কাঠ পাচার করে আসছিল। দীঘদিন যাবৎ তাদের বন বিভাগ খুজছিল। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে বলে বন বিভাগ নিশ্চিত্ব করে জানায় তাদের অবৈধ কাঠ পাচার বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *