চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিকল্পধারা থেকে বি. চৌধুরী ও মাহী বহিষ্কার

প্রকাশ: ২০১৮-১০-১৯ ১৬:২৮:২২ || আপডেট: ২০১৮-১০-১৯ ১৬:২৮:২২

 

বীর কণ্ঠ ডেস্ক:

শৃঙ্খলাভঙ্গের দায়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে অব্যাহতি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমীন বেপারীকে সভাপতি ও দলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে মহাসচিব করে দলটি নতুন কমিটি ঘোষণা করেছে।

শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।

নতুন সভাপতি নুরুল আমীন বেপারী বলেন, দু-একদিনের মধ্যেই তলবি সভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে।

নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন, সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এ জন্য আমাদের প্রেসক্লাবের সামনেই নতুন কমিটি ঘোষণা করতে হলে। এ ছাড়া সংবাদ সম্মেলন না করার জন্য আমাকে মোবাইলে হুমকি দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নতুন কমিটি নিজেদেরকে মূল স্রোতের অংশ হিসেবে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *