চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে পল্লী বিদ্যুত সমিতি -২ এর মিটার রিডারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বতীয় দিনে অচল বিদ্যুৎ অফিস

প্রকাশ: ২০১৮-১০-১৯ ০০:৪৬:৪০ || আপডেট: ২০১৮-১০-১৯ ০০:৪৬:৪০

প্রদীপ শীল,  রাউজানঃ

রাউজানে পল্লী বিদ্যুত সমিতি -২ এর আওতাধীন মিটার রিডার কাম মেসেঞ্জার  (চুক্তিভিত্তিক)শতাদিক লোক মানব বন্ধন, কর্মবিরতি সহ প্রতিবাদ সভা করছে দ্বিতীয় দিনের মতো। ১৮ অক্টোবর বুধবার সকাল ১০ টা থেকে পল্লীবিদ্যুত সমিতি-২এর প্রধান কার্যালয়ের সামনে এই  কর্মবিরতি পালন করছেন তারা। জানা যায়, চুক্তিভিত্তিক এসব মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরত আছেন ১১০ জন কর্মচারী। আন্দোলন কারীরা লিখিত আবেদনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে জোর দাবি জানিয়ে আসছে তাদের  চাকুরী নিয়মিত করার জন্য। তারা জানান, অভিজ্ঞতা সম্পন্ন সনদধারীদের পুঃণ বহাল,এবং কাজের পরিমান কমানো সহ নানাবিদ সুবিধা দিতে হবে। একযোগে শুরু হওয়া মানববন্ধন দেশের ৮০ টি সমিতিতে চলছে বলে জানান আন্দোলনরতদের একজন বিকাশ রায়। এদিকে বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হওয়া কর্মবিরতি কালে তাদের যুক্তিক দাবী না-মানা পর্যন্ত চলবে বলে জানান আন্দোলন রত  কমিটির সভাপতি কামরুল হোসেন বাবু এবং সেক্রেটারী উৎপল কান্তি দে। তারা জানান  ৮০ টি সমিতির মাধ্যমে ২কোটি ৩৪ লক্ষ গ্রাহক রয়েছে। তাদের সমস্ত মিটার রিডার আমাদদের কম লোক দিয়ে এতদিন করানো হয়েছিল। যার কারনে আমরা কাজের চাপে জাতীয় দিবস, এমনকি পারিবারিক, সামাজিক আচার অনুষ্টান গুলোতে অংশ গ্রহন করতে পারতামনা।তারা বলেন ২০০০হাজার মিটার রিডিং এবং সম পরিমান বিল বিতরনে জন্য মিটার রিডার কাম মেসেঞ্জার প্রয়োজন হয় ১১৭০০ জন। কিন্তু বর্তমানে কর্মরত আছেন ৮১৪৯ জন। সে অনুয়ায়ী ৩৫৫১ জন অতিরিক্ত কর্মীর কাজ আমাদের করতে হচ্ছে। যা সম্পুর্ণ অযুক্তিক ও জোর করে চাপিয়ে কাজ আদায় করার মত। তারা জানান আমাদের কর্মবিরতি অনির্দষ্ট কালের, দাবী না মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।জিএম সামশুদ্দিন জানান তাদের দাবি সম্পূর্ণ অযোক্তিক

তারপরও আমি ঢাকাকে অবহিত করেছি। তাদের আন্দোলনের কারণে সমিতি লোকসানে পড়েছে। আমার অনুরোধ তারা যেন কাজে যোগদান করে। মানব বন্ধনে আরো উপস্তিত ছিলেন সালাউদ্দিন আযাদ,সুজন কান্তি দে,জামসেদ আলী,প্রমোদ দে,সূজন বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *