চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় উন্নয়নকৃত ৪টি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করলেন ড.নদভী এমপি

প্রকাশ: ২০১৮-১০-১৯ ২৩:৫২:০০ || আপডেট: ২০১৮-১০-১৯ ২৩:৫২:০০

লোহাগাড়া উপজেলার উন্নয়নকৃত ৪টি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করা হয়েছে। আজ (অক্টোবর ১৯) শুক্রবার বিকালে এই উন্নয়নকৃত সড়ক গুলো উদ্বোধন করেন চট্টগ্রাম ১৫ আসন সাতাকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ।

সড়কগুলো হল লোহাগাড়া দরবেশ হাট ডিসি সড়ক,মোস্তাফিজ রহমান সড়ক,লোহার দিঘী ও আর,এইচ,ডি হইতে খান হাট জিসি সড়ক,আধুনগর হরিনা সেতু ও সড়ক।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান মোল্ল্যা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চোয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মো. শাহজাহান, সদস্য নুরুল আলম জিকু,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস,এম ইউনুছ, উপজেলা যুবলীগের সদস্য বাদশা খালেদ,সাইফুল হাকিম,লোহাগাড়া উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগ নেতা সরওয়ার কামাল, কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমানসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *