প্রকাশ: ২০১৮-১০-১৯ ২৩:২৭:৪১ || আপডেট: ২০১৮-১০-১৯ ২৩:২৭:৪১
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনায় শারদীয় দূর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করব। সকলে মিলে দেশকে স্বাধীন করেছি সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করার জন্য। ঐতিহ্যগত ভাবে রাঙ্গুনিয়া উপেেজলায় মুসলমান, হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মাবলম্বিদের সহাব¯’ান। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রক্ষায় রাঙ্গুনিয়া উপজেলা চট্টগ্রামবাসীর কাছে উদাহরণ হয়ে থাকবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে রাঙ্গুনিয়ার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দক্ষিণ সাহা পাড়া “ছাত্র সমাজ’র দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। বিশেষ অতিথি ছিলেন ¯’ানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মাশহুদুল হক, মো. দেলোয়ার হোসেন, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঁঞা, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার,সাবেক সাধারন সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব। পূজা মন্ডপ পরিদর্শনের সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের সহধর্মীনিসহ বিভিন্ন কর্মকর্তারা সঙ্গে ছিলেন। দক্ষিণ সাহা পাড়া “ছাত্র সমাজ’র দূর্গাপূজা মন্ডপে পরিবেশিত আরতি আনুষ্টান ও মন্ডপের সাজসজ্জা দেখে অতিথিরা মুগ্ধ হন। এবং চট্টগ্রামে এপর্যন্ত যতগুলো মন্ডপ পরিদর্শন করেছেন তার মধ্যে এই মন্ডপটি সেরা বলে জেলা প্রশাসক মন্তব্য করেন।