শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৯ ২৩:১৪:১২ || আপডেট: ২০১৮-১০-১৯ ২৩:১৪:১২
শংকর চৌধুরী,খাগড়াছড়ি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রাচীন জনপদ গুইমারায় আগামী ২০ অক্টোবর রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বর্গীয় মংসাজাই চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৮) ফাইনাল খেলা। এদিন বিকাল ৩টার সময় গুইমারা কলেজ মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হবে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী ও সিন্ধুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেন জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি চাইহ্লাপ্রু মারমা।
স্বর্গীয় মংসাজাই চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৮) ফাইনাল খেলা উপলক্ষ্যে শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর হাতে ফুটবল তুলে দেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য জুয়েল চাকমা।
গুইমারা উপজেলার ১৮টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমতলী পাড়া একাদশ বনাম গুইমারা বাজার একাদশ মুখোমুখি হবে বলে আয়োজক সুত্রে জানা গেছে।