চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই: সাতকানিয়ায় ড.নদভী এমপি

প্রকাশ: ২০১৮-১০-২০ ২০:০৪:১২ || আপডেট: ২০১৮-১০-২১ ১৪:২২:৩৯

  • আলাউদ্দিন, বীর কন্ঠ : 

চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেছেন, দেশের উনয়নের ধারাবাহিকতা রাখতে, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। বর্তমান সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। যোগযোগ, বিদ্যুৎ ও শিক্ষাসহ দেশের সর্বক্ষেত্রে এ সরকার আমুল পরিবর্তন এনেছে।

২০ অক্টোবর সাকালে সাতকানিয়ায়  বারদোনা শাহ মজিদিয়া মৌলানা আবদুল বারী বালিকা উচ্চ বিদ্যালয়ে,দ্বি- তলা ভবন এবং ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন এবং বিকালে  বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন ও শহিদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ,”কেন্দ্রীয়  ছাত্রলীগেরর সাবেক সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী,সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন,  দক্ষিণ জেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার, জেলা পরিষদের সদস্য জসীম উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিন  লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবয়ক জহির উদ্দিন  প্রমুখ।

ড. নদভী এমপি  বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উচ্চ শিক্ষার জন্যে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরী, দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে । উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *