চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসায় বিদায় অনুষ্ঠান

প্রকাশ: ২০১৮-১০-২০ ২১:০৯:০৩ || আপডেট: ২০১৮-১০-২০ ২১:০৯:০৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (স্নাতক) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের  ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্টান ও বিদায়ী শিক্ষকদের শিক্ষক সম্মাননা অনুষ্ঠান শনিবার(২০অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তৈয়্যব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ।  শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা আ.র.ম. মোজাম্মেল হক, মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জমান, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ,  মাওলানা মুহাম্মদ রমজান আলী, সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে চন্দনাইশ জাফরাবাদ সুন্নিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল গফুর, রাঙ্গুনিয়ার রাণীর হাট আল আমিন সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, বোয়ালখালী কড়লডেঙ্গা তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ জাহেদুল হক,  বিদায়ী ছাত্রদের মধ্যে মুহাম্মদ হারুনুর রশিদ, নজরুল ইসলাম, মামুনুর রশিদ, তৌহিদুল ইসলাম, জমির উদ্দিন,শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে মিলাদ-কিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *